অপরাধ

চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ৩

সান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আরও পড়ুন: ইতালি উপকূলে বিপদে ১৩০০ অভিবাসী

শুক্রবার (১০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন ট্রাকচালক মো. জসিম উদ্দিন (২৪), হেলপার মো. আব্দুল করিম (২৫) ও মো. বকুল (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী থেকে লবণভর্তি একটি ট্রাকে করে গাঁজা নিয়ে কয়েকজন লোক চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় অবস্থান নেয় আমাদের একটি টিম। পরে ভোরে ট্রাকটি সেখানে আসলে থামানোর সময় চালকের পাশে থাকা একজন লাফিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন: তুরস্কের নির্বাচনের তারিখ ঘোষণা

এসময় ট্রাকটিতে তল্লাশি করে ৫৭ কেজি গাঁজা পাওয়া যায়। গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করা হয়েছে।

গ্রেফতার তিনজন ও পলাতক একজনসহ চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা