সারাদেশ

নোয়াখালীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে দৈনিক ডেল্টা টাইমস, ঢাকা প্রকাশ ও ই-প্রেস নিউজের জেলা প্রতিনিধি আবদুল্যাহ চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরো তিনজন গুরুতর আহত হয়।

আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ

গত শুক্রবার (১০ মার্চ ) সন্ধ্যা ৭ টার দিতে উপজেলার নলুয়া ভূঁইয়ারহাট এলাকার তার নিজ বাড়িতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

হামলাকারী সন্ত্রাসীরা হলেন, একই এলাকার মৃত ইনু মিয়ার ছেলে ছায়েদ ( ৪৫), ছায়েদের বড় ছেলে মামুন (২৩), হৃদয় (২১), মৃত মফিজের ছেলে আবুল কালা (৪৫)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, জায়গা জমির বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে ১৫/২০ জন সন্ত্রাসী হটাৎ করে সাংবাদিক আবদুল্যার মাথায় রড দিয়ে সজোরে আঘাত করেন। মামুন নামের একজন সন্ত্রাসীসহ বাকিরা এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সাংবাদিক আবদুল্যাহ বলেন, ঘটনার দিন সন্ধ্যায় সাবেক মেম্বার আবদুল খালেক সহ তিনজন বসে কথা বলছিলাম, কবে সবাই বসে কাগজপত্র দেখে যার যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়া যায়। এমন সময় সুদি ছায়েদের নেতৃত্বে চারো দিক থেকে গিরে এসে এলোপাতাড়ি ভাবে আমাকে মারধর শুরু করে। এ সময় ঘটনাস্থলে থাকা আমার মামা এবং আমার মাকেও তারা বেধড়ক মারধর করে। একপর্যায়ে মামুন রড দিয়ে আমার মাথায় আঘাত করে।

অভিযোগের বিষয়ে জানতে ছায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন ব্যবস্ত পাওয়া যায়। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : শিক্ষিকার বসতঘর পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা