নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক ( ছবি সংগৃহিত)
অপরাধ

নোয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন : সিট দেয়ার আশ্বাসে হাতিয়ে নিল টাকা

আটককৃত ইসমাইল হোসেন (৩৫) জেলার সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের আবদুল মন্নাছের ছেলে। তিনি ‘ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশনের পরিচালক।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের মদিনা সুপার মার্কেটের ইকরা ট্রাভেলিং এন্ড ডিস্ট্রিভিশন নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরও পড়ুন : অশ্লীল ভিডিও-ছবি ছড়িয়ে চাঁদা দাবি

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে, জেলা শহর মাইজদীতে ট্রাভেলিং ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল মাদকদ্রব্য বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সোমবার দুপুরে শহরের মদিনা সুপার মার্কেটে থাকা তার ওই ট্রাভেলিং প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রথমে মাদক বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে ওই প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে একটি পলিথিনে রাখা অবস্থায় ১০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুন : আমাদের নেতাকর্মীরা আঙ্গুল চুষবে না

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের ঘটনায় আসামি ইসমাইলের বিরুদ্ধে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক মারজানা ইয়াছমীন বাদি হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা