বিমানবন্দরে ১০ ঈগল জব্দ
অপরাধ

বিমানবন্দরে ১০ ঈগল জব্দ

সান নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১০টি বিদেশি ঈগল জব্দ করা হয়েছে।

আরও পড়ুন :ক্যামেরুনে ভূমিধসে নিহত ১৪

শনিবার (২৬নভেম্বর) এসব ঈগল জব্দের পর বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে রোববার দুপুরে এসব পাখি গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কাছে হস্তান্তর করেন বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

এ ঘটনায় কাস্টমস আইন ১৯৬৯ লঙ্ঘন করায় আমদানিকারকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাদের কাছ থেকে ১৯ লাখ ৮৮ হাজার ৫৫৫ টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধার করা পাখিগুলোকে পরিপালন ও সংরক্ষণের জন্য রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন :ভোট গ্রহণ চলছে ৩ ইউপিতে

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, শনিবার (২৬ নভেম্বর) দুপুরে মেসার্স সারা এগ্রো আমদানিকারক প্রতিষ্ঠান সুদান থেকে বৈধভাবে ১৫টি হর্ণবিল পাখির সঙ্গে এনওসি বর্হিভূত ১০টি ঈগল বাংলাদেশে নিয়ে আসে। এসময় কাস্টমস কর্তৃপক্ষ ঈগল পাখিগুলো জব্দ করে।

তিনি আরও বলেন, এভাবে আনা পশু-পাখি জব্দ করতে ও নিয়মিত মনিটরিং করতে বিমানবন্দরে বন কর্মকর্তাদের জন্য পাশ ও একটি নির্দিষ্ট কক্ষ থাকা দরকার। কিন্তু সেখানে তা নেই। যার কারণে স্বাধীনভাবে নিয়মিতভাবে মনিটরিং করা সম্ভব হয় না।

সান নিউজ\এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

কালকিনিতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে মোসাঃ তানিয়া আক্তার-(২৮) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে ম...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা 

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহা...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

দিনাজপুরে বিজিবির অভিযানে ৬ লক্ষ টাকার মাদক আটক  

ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক পৃথকভাবে চোরাচালান অভিয...

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা স্থগিত

শুক্রবার রাতে কানাডার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ার ফলে...

জাতীয় স্মৃতিসৌধে নতুন তিন মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

শনিবার (২২ আগস্ট) বেলা ১টা ১৫ মিনিটের দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা