অপরাধ

পৌর কাউন্সিলরের নামে মামলা

আমিরুল হক, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বেলাল হোসেন ও তাঁর সহযোগী মো. মনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মো. মাহমুদুল ইসলাম আরো ৫-৬ জনকে আসামী করে থানায় এ মামলা করেন।

আরও পড়ুন : শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সৈযদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

মামলার এজহারে বাদি মাহমুদুল ইসলাম উল্লেখ করেন, চাকুরির সুবাদে তিনি বাঙ্গালাপুর নিজপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের আবাসিক কলোনীতে বসবাস করেন। এ বাসার সামনে কাউন্সিলর বেলালের সঙ্গীরা দীর্ঘদিন থেকে আড্ডা দিত। এতে বাধা দিলে তাঁরা হুমকি-ধামকি দিয়ে আসছিল।

গত শনিবার দুপুরের দিকে এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেনর বাড়িতে নালিশ দিতে গেলে তাঁর সামনেই মনি ও অজ্ঞাত ৫-৬ জন আমাকে মারধর করে। এ সময় আমার চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

বাদি মাহমুদুল ইসলাম বলেন, কাউন্সিলর বেলালের নির্দেশে আমার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এতে স্পষ্ট হয় সে নিজেই এ সন্ত্রাসী বাহিনীর মদতদাতা। তাঁর এ বাহীনী এলাকায় মাদক ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয় এলাকার সাধারন মানুষ মুখ খুলের সাহস পায়না। এ ছাড়া এলাকার কোন মানুষই তাঁর কাছে সুবিচার পায় না। সে আগে থেকে কোন একটি পক্ষর কাছ থেকে টাকা নিয়ে পক্ষপাতমুলক সিদ্ধান্ত দেয়।

আমি অতিষ্ঠি হয়ে গত ৪ অক্টোবর এ মামলাটি দায়ের করেছি। এ ব্যপারে পৌর কাউন্সিলর বেলাল হোসেন জানান, তাঁর বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করে আসছে। মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ঘটনার দিন আমার সামনে মাহমুদুল ইসলামের সাথে মনির শুধু ধাক্কা-ধাক্কি হয়েছে। আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য মামলাটি করা হয়েছে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের শিগগির গ্রেফতার করা হবে এবং তদন্তের মাধ্যমে আসল সত্যটা বেরিয়ে আসবে আশা করছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা