ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট (ছবি: সংগৃহীত)
অপরাধ

দুই মামলায় সম্রাটের জামিন

নিজস্ব প্রতিবেদক: যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। অস্ত্র ও অর্থপাচারের অভিযোগে করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন তিনি।

রোববার (১০ এপ্রিল) অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের ও অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম তোফাজ্জল হোসেন এ জামিন মঞ্জুর করেন।

এদিন অর্থপাচার মামলায় সম্রাটকে আদালতে তোলা হলে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিক রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
এর আগে গত বছরের ২৪ মার্চ এ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন আসামি সম্রাটকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ ছাড়া অস্ত্র মামলায় জামিন চেয়ে আবেদন করেন সম্রাটের আইনজীবী। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন: রসুনের দরপতন, বিপাকে কৃষক

২০১৯ সালের ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল এবং বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

সমগ্র মানবজাতির দায়িত্ব ফিলিস্তিনকে সমর্থন করা: এরদোয়ান

ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির, বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে...

কী কী কারণে বাড়তে পারে মানসিক চাপ? জেনে নিন এখনই 

স্ট্রেস বা মানসিক চাপ জীবনের স্বাভাবিক একটি অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষকে কা...

 বড়পুকুরিয়ায় কৃষিজমিতে গড়ে উঠছে ‘ভুতুড়ে’ স্থাপনা

দেশের একমাত্র ভূগর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগেই দিনাজপুরের পার্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা