অপরাধ

গাইবান্ধায় মাদক ব্যবসায়ীর ফাঁসি

সান ‍নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জহুরুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রোমানিয়ায় পৌঁছেছেন ২৮ নাবিক

রোববার (৬ মার্চ) দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জহুরুল গোবিন্দগঞ্জের ফুলবাড়ী ইউনিয়নের মালাধর গ্রামের মৃত নায়েব উদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২ জুন রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের বস্তাপট্টি ও বিস্কুটপট্টিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই-তিনজন পালিয়ে যান। অভিযানে নিজ দোকানের ভেতর থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: ফের ইউক্রেনকে পুতিনের হুমকি

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার তৎকালীন এসআই মমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে জহুরুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর আদালতে এই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ বলেন, আসামিকে মৃত্যু পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে এই দণ্ডাদেশ কার্যকর করার আদেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হেরোইন ধ্বংস করার আদেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফুটবল মাঠে মারামারি, ১৭ জনের মৃত্যু

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম বলেন, এই রায়ে তাঁরা সন্তুষ্ট নন। আসামিপক্ষ ন্যায়বিচার পায়নি। এই রায়ে তাঁরা সংক্ষুব্ধ। শিগগিরই হাইকোর্টে আপিল করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা