আন্তর্জাতিক

ফের ইউক্রেনকে পুতিনের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ‘রাষ্ট্রত্বের অস্তিত্ব’কে কাঁপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: ফের মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা

তবে রাশিয়ায় সামরিক আইন জারির কোনো পরিকল্পনা নেই জানিয়েছেন পুতিন বলেন, রাশিয়া ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসিমুক্ত করতে চেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুতিন বলেছেন, বর্তমান কর্তৃপক্ষের (ইউক্রেনের) অবশ্যই বোঝা উচিত, তারা যা করছে তা অব্যাহত থাকলে ইউক্রেনের রাষ্ট্রত্বের ভবিষ্যতই প্রশ্নবিদ্ধ হবে। এবং এটা যদি সত্যিই ঘটে, তাহলে সেটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে তারাই (ইউক্রেনের বর্তমান কর্তৃপক্ষ)।

রাশিয়ার ফ্ল্যাগশিপ বিমান অ্যারোফ্লটের কর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামরিক আইন জারি করা হবে শুধুমাত্র বাইরের দেশ থেমে হামলা হলেই…..এই মুহূর্তে এ ধরনের কোনো পরিকল্পনা নেই এবং আশা করি আমাদের এটার দরকার হবে না।

মস্কোর ওপর আরোপ করা সর্বশেষ নিষেধাজ্ঞা হিসেবে যুক্তরাষ্ট্র ভিত্তিক কার্ড পেমেন্ট জায়ান্ট ভিসা মাস্টারকার্ড রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে। এদিকে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে বিশ্বনেতারাও।

আরও পড়ুন: জায়েদকে বিজয়ী ঘোষণার রায় স্থগিত

এদিকে, শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন বলেছে, পশ্চিমারা তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করে ‘গুন্ডার মতো ব্যবহার করছে’। বিচ্ছিন্ন করে রাখার তুলনায় রাশিয়া অনেক বড়, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাইরে পৃথিবী অনেক বড়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা অর্থনৈতিক সন্ত্রাসে লিপ্ত। মস্কো এর জবাব দিতে পারে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা