অপরাধ

রোহিঙ্গা সন্ত্রাসী ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে রোহিঙ্গাকে ধরতে প্রথমবারের মতো পুরস্কার ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।

আরও পড়ুন: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

তিনি বলেন, ওই রোহিঙ্গা সন্ত্রাসীর নাম নবী হোসেন। তাকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার দেবে গার্ড বাংলাদেশ (বিজিবি)। এক সপ্তাহ ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও এর আশপাশের এলাকায় বিজিবির এই পোস্টার লাগানো হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির জানান, ক্যাম্প কেন্দ্রিক অস্ত্রবাজি ও ইয়াবা পাচারের একটি বড় অংশের নিয়ন্ত্রণ নবীর হাতে। ক্রিস্টাল মেথ বা আইসের সঙ্গেও নবীর দলের সদস্যদের সম্পৃক্ততা বেড়েছে। নবী এখন বিজিবির প্রধান টার্গেট।

তিনি আরও জানান, রোহিঙ্গা সন্ত্রাসী নবীর নামে বিভিন্ন থানায় অস্ত্র ও ইয়াবার একাধিক মামলা আছে। তাকে ধরতে পারলেই যে মাদক পাচার বন্ধ করা সম্ভব হবে তা নয়। তবে নবীর কাছে থাকা তথ্য থেকে অনেক কিছু জানা সম্ভব। তাই পুরস্কার ঘোষণা করে পোস্টার লাগানো হয়েছে। কোনো

বিজিবির এই উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, প্রথম কোনো রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরতে এমন সিদ্ধান্ত নজিরবিহীন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম যেমন বাড়বে তেমনি অপরাধীও মানসিকভাবে দুর্বল হয়ে যাবে।

আরও পড়ুন: ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা

তবে সবচেয়ে বড় দাবি হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করা উল্লেখ করে রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশে পুরস্কার ঘোষণা করার মতো রোহিঙ্গা সন্ত্রাসী তৈরি হয়েছে, এটা আমাদের কাছে অকল্পনীয়। যদি এমন সন্ত্রাসী বাহিনী গড়ে ওঠে তাহলে তাদের দ্রুত দমন করা প্রয়োজন। তা না হলে এক সময় এরা কক্সবাজারসহ সারাদেশকে ধ্বংস করে ছাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা