অপরাধ

গুজব ছড়িয়েই ৫ জনকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে পাড়াপ্রধানের পরিবারের ‘জাদু-টোনায়’ লোকজন মারা যাচ্ছে বলে গুজব ছড়িয়ে ৫ জনকে কুপিয়ে হত্যা করা হয়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানান গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো।

তিনি বলেন, কারবারির পরিবার পাড়ার লোকজনের ওপর জাদুটোনা করছিল বলে গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদের কুপিয়ে হত্যা করেছে।

জানা গেছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে ২৮ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করা হয়েছে। এদিকে শনিবার সকালে ৯টায় রুমা থানা হেফাজতে নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার ৪ ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।

এ ঘটনায় রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের দুর্গম আবুপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকটা ফাঁকা হয়ে পড়েছে পাড়ার রাস্তাঘাটগুলো। গ্যালেঙ্গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

আরও পড়ুন: রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ওসি আবুল কাশেম জানান, চার ছেলেসহ পাড়াপ্রধানের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হবে। এ হত্যাকাণ্ডের মামলায় ২২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৮ জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ২

নওগাঁয় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভি...

ইতালিতে বোরকা নিষিদ্ধ ঘোষণা

ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা ও নেকাব নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের তীব...

পশ্চিম তীরে ইহুদি সেটেলারদের তাণ্ডব

দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের একটি গ্রামে নতুন করে হামলা চালিয়েছেন ইসরায়েল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা