জাতীয়

রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

সান নিউজ ডেস্ক: রাজধানীতে ট্রাকের ধাক্কায় মো. মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি মারা যান।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানার মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় আবুল হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মামুনকে হাসপাতালে নিয়ে আসা নাসির উদ্দিন জানান, নিহত মামুন পেশায় ভ্যানচালক ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন মামুন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে মামুন মারা যান।

তিনি আরও জানান, নিহত মামুন পটুয়াখালী জেলার বাউফল থানার আব্দুল জলিলের সন্তান। বর্তমানে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার ১১১৬/১ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

আরও পড়ুন: যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা