জো বাইডেন
আন্তর্জাতিক

যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া-ইউক্রেনের সংঘাতে মার্কিন সেনারা কখনোই জড়াবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর পর বাইডেন এ কথা জানান বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে।

হোয়াইট হাউস থেকে জো বাইডেন বলেন, আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়িত থাকবে না। ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে আমাদের সেনারা ইউরোপ যাবে না।

তবে ন্যাটো মিত্রদের রক্ষা করতে বিশেষ করে পূর্বাঞ্চলে ন্যাটো মিত্রদের রক্ষায় করতে ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি থাকবে বলে জানান বাইডেন।

আরও পড়ুন: কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তার ‘কোনো সন্দেহ নেই’ যে ন্যাটো সদস্যরা জোটের ৫ নং অনুচ্ছেদ মেনে চলবে। ওই অনুচ্ছেদে বলা হয়েছে জোটের একজনের ওপর হামলার অর্থ হলো জোটের সবার ওপর হামলা।

ইউরোপে ইতোমধ্যেই কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। চলমান পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে অন্য ন্যাটো সদস্য রাষ্ট্র থেকেও সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে।

এদিকে, চলতি মাসের মাঝামাঝি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ফ্লোরিডা ন্যাশনাল গার্ডের ১৬০ জন সদস্যকে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়ার পর দেশটিতে বর্তমানে কোনো মার্কিন সেনা নেই।

ওই মার্কিন সেনারা ইউক্রেনীয় বাহিনীকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছিলেন বলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে জানিয়েছিলেন।
ওই সৈন্যদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের প্রত্যাহার করে ‘ইউরোপের অন্য কোথাও’মোতয়েন করা হয়।

প্রসঙ্গত, জো বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি। ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার পর ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন এর আগে ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৪৭তম ভাইস প্রেসিডেন্ট এবং ১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ডেলাওয়্যারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা