অপরাধ

ডলার ভাঙানোর ফাঁদে ফেলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডলার ভাঙানোর নামে বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক হয়েছেন। মো. জাবেদ হোসেন (৪০) নামে ওই ব্যক্তি বিদেশগামী যাত্রীদের সঙ্গে সখ্য গড়ে তুলে অভিনব কায়দায় হাতিয়ে নিতেন ডলার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

তিনি বলেন, আটক জাবেদ কখনও যাত্রী, কখন যাত্রীর স্বজন পরিচয়ে বিমানবন্দর এলাকায় ঘোরাঘুরি করতেন। এসময় তিনি বিদেশগামী যাত্রীদের সঙ্গে গল্প করে তৈরি করতেন । এরপর তাদের সঙ্গে কথা বলে গন্তব্য এবং সঙ্গে থাকা টাকা-পয়সার তথ্য নিতেন। যাত্রীর ধরন বুঝে বলতেন, ডলার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, রিয়াল কিংবা দিরহাম নিতে হবে। এরপর যাত্রীর টাকা, পাসপোর্ট ও মোবাইল নিয়ে পালিয়ে যেতেন।

জিয়াউল হক বলেন, প্রতারণার শিকার যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাকে ধরার জন্য নজরদারি বাড়ানো হয়। এসময় সকালে বিমানবন্দরের বহির্গমন টার্মিনালের কনকোর্স হল এলাকায় বিভিন্ন যাত্রী ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলতে দেখা যায় অভিযুক্তকে। সেখানে সাদা পোশাকে দায়িত্বরত এপিবিএন সদস্যরা তার প্রতি বিশেষ নজর রাখেন। প্রতারণার বিষয়টি এপিবিএনের সিভিল টিমের নজরে আসলে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: ফের পরীমনিকে নিয়ে বিতর্ক

অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি বিভিন্ন কৌশলে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনদের মোবাইল নম্বর নিয়ে নানা কথা বলে, কৌশলে বা ভয়-ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা