বিনোদন

রবীন্দ্রনাথের কবিতার লাইন চুরি!

বিনোদন ডেস্ক: সিয়াম-পরীমনি অভিনীত বিশ্বসুন্দরী সিনেমার গান তুই কি আমার হবি রে এই মুহূর্তে প্রবল জনপ্রিয়। এই গানের গীতিকার হিসেবেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন কবির বকুল। গানটির প্রথম দু’লাইন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হঠাৎ দেখা’র, রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে। কবির বকুল ওই কবিতার দুই লাইন থেকে আলো শব্দটি শুধু বাদ দিয়েছেন। রবীন্দ্রনাথের কবিতা থেকে চুপচাপ দু’লাইন চুরি!

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে দুই লাইন নিয়ে গান তৈরি করার ব্যাপারে কপিরাইট আইনে কী আছে? কপিরাইট রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী বলেন, যদি কেউ রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইন গানে ব্যবহার করে থাকেন তা হলে অবশ্যই তার স্বীকৃতি দিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উল্লেখ করতে হবে। কেউ যদি এক বা দু'লাইন কোনও উদ্ধৃতি ব্যবহার করে থাকেন তা হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের নাম তার উল্লেখ করা উচিত। এই স্বীকৃতি যদি না দেওয়া হয় তা হলে কেউ অভিযোগ জানালে তা নিশ্চয় কপিরাইট আইন লঙ্ঘন করবে। রাজা মনে করছেন এ ক্ষেত্রে আরও বড় অপরাধ রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন ঢুকে তার থেকে কেবল আলো শব্দ বাদ দিয়ে গানে তার ব্যবহার।

রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিক বলেন, পুরো বিষয় শুনে মনে হচ্ছে এ বিষয়ে খুব কিছু করার নেই। রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন ব্যবহার করে গান তৈরি ঘোরতর অন্যায়। কিন্তু যতদূর জানি কিছু সংখ্যক অবধি শব্দ আর সুর নেওয়া যেতে পারে। আমাদের এখানে সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীই তো গান লিখেছিলেন যদি তোর ডাক শুনে গান নিয়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, সুরকার, গায়ক, সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র বলেন, এ ক্ষেত্রে দুটো বিষয় আছে, একটা কপিরাইট। আর একটি মূল্যবোধ। আমরা লেখায় অনেক জনপ্রিয় কবি বা লেখকের রচনা ব্যবহার করি।দেখতে হবে রচনার অংশ নিচ্ছেন তিনি কী উদ্দেশ্যে তা ব্যবহার করছেন। তবে যে লেখা আমি ব্যবহার করছি সেই লেখকের নাম তো উল্লেখ করতেই হবে। যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার স্বত্বর প্রতি বিধিনিষেধ আইনত এখন আর নেই।

আরও পড়ুন: কামাখ্যা মন্দিরে অপু বিশ্বাস

তবুও সিনেমার গানে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ব্যবহারকে চুরি ছাড়া আর অন্য কিছু বলা যাবে না।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা