ছবি-সংগৃহিত
বিনোদন

মা হতে চলেছেন সঞ্জনা

বিনোদন ডেস্ক: ২০২০ সালে ভারতের কর্নাটকের চাঞ্চল্যকর মাদক মামলায় গ্রেফতার হওয়া দক্ষিণী সিনেমার চিত্রনায়িকা সঞ্জনা গালরানি মা হতে চলছেন।

সম্প্রতি তার বেবি বাম্পের ভিডিও প্রকাশ করেছেন তিনি। এ অভিনেত্রী এখন ৩ মাসের অন্তঃসত্ত্বা। মাতৃত্বের প্রতিটি মুহূর্ত খুব উপভোগ করছেন। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘আমার মাতৃত্বকালীন ইয়োগা শিক্ষকের সঙ্গে।’

আরও পড়ুন: বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৯ হাজার

এছাড়া কয়েকদিন আগে এক শিশুর সঙ্গে ধারণ করা ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। আর ক্যাপশনে লিখেন, ‘সত্যি আমি শিশুদের খুব ভালোবাসি। আমি এখন তিন মাসের অন্তঃসত্ত্বা। আমার মধ্যে আরেকটি প্রাণ বেড়ে উঠছে, আমি আরও বেশি প্রশান্তি অনুভব করছি।’

প্রসঙ্গত, ২০২০ সালে ডা. আজিজ পাশার সঙ্গে গোপনে বিয়ে করেন সঞ্জনা। কিন্তু করোনার কারণে জমকালো অনুষ্ঠানের সব আয়োজন বাতিল করেন তারা। বিয়েতে যে অর্থ খরচ করতে চেয়েছিলেন তা কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের মাঝে বিতরণ করে দেন। এটি এ দম্পতির প্রথম সন্তান।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

উলিপুরে নমুনা শস্য কর্তনে হেক্টরে ফলন সাড়ে ৪ মেট্রিক টন ধান

কুড়িগ্রামের উলিপুরে ধানের ফলন নির্ধারণে নমুনা শস্য...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

ঢাকায় সাফ ফুটবলে যুক্ত হচ্ছে ভিএআর প্রযুক্তি

দক্ষিণ এশীয় ফুটবলের সর্ববৃহৎ আসরে রেফারিং নিয়ে অতীতে বিভিন্ন দলের কোচ ও খেলো...

দুই বাংলার জনপ্রিয় তারকা জয়া ও শ্রাবন্তীকে এক ফ্রেমে বাঁধছেন অর্জুন দত্ত

সিনেমা প্রেমীদের জন্য এক অভূতপূর্ব ও রোমাঞ্চকর চমক নিয়ে হাজির হতে চলেছেন দুই...

মার্কিন রাজনীতিতে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী নাবিলা

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অভিবাসী ইতিহাস, ধর্মীয় ভিন্নতা এবং তরুণ প্র...

তামিলনাড়ুর মেগা লাইব্রেরি কেলেঙ্কারিতে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দক্ষিণ ভারতের সংস্কৃতি ও রাজনীতির প্রাণকেন্দ্র তামিলনাড়ুতে আধুনিক প্রযুক্তির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা