ছবি-সংগৃহিত
বিনোদন

ছবি সরানোর ব্যাখ্যা দিলেন নিপুণ

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে যেন থামছেই না কাদা ছোড়াছুড়ির ব্যাপারটা। একেক দিন একেক বিষয় নিয়ে প্রতিনিয়তই চলছে কাদা ছোড়াছুড়ি।

নতুন খবর হচ্ছে- শিল্পী সমিতি গঠনে যাদের অবদান ছিল এমন তিন কিংবদন্তি সোহেল রানা, ফারুক ও উজ্জ্বলেন ছবি সরানো নিয়ে তৈরি হয়েছে নতুন বির্তক।

স্বাভাবিকভাবেই অভিযোগের তীর শিল্পী সমিতির নব নির্বাচিত কমিটির দিকেই যায়। এ নিয়ে জল ঘোলার পর অবশেষে ব্যাখ্যা দিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

আরও পড়ুন: আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

শিল্পী সমিতি থেকে ছবি সরানোর বিষয়ে প্রথম অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নায়ক রুবেল। তখন শিল্পী সমিতির সভাপতির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেন।

তবে এবার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন নিপুণ।

তিনি বলেন, ‘এটি মিথ্যা কথা। আমরা কেনো সোহেল রানা-ফারুক-উজ্জ্বল ভাইদের ছবি সরাবো? তারা আমাদের আদর্শ। আমাদের কাছে তারা কিংবদন্তি। তারা আমাদের মাথার মুকুট। আমরা তাদের ছবি আরও সুন্দর ও সংস্কার করে টানিয়ে রেখেছি। যারা এ খবর ছড়াচ্ছে তারা হয়তো ভুল বুঝেই এমনটি করছেন।’

এ বিষয়ে কারও সন্দেহ থাকলে শিল্পী সমিতি কার্যালয়ে এসে দেখে যাওয়ারও আহ্বান জানিয়েছেন নিপুণ। পাশাপাশি ভুল তথ্য দিয়ে সমিতির বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন তিনি।

আরও পড়ুন: তৃণমূলে শ্রাবন্তী

নিপুণ আরও জানান, ফারুক, সোহেল রানা ও উজ্জ্বলের ছবি যে কাঁচের ফ্রেমে টানানো ছিল সেই কাঁচ ভেঙে গেছে। এ কারণেই কাঁচটি সরিয়ে নিজেদের উদ্যোগে সংস্কার করেছেন। নিপুণের ভাষ্য, ছবি সংস্কার করিয়ে আবারও নামফলক নির্ধারিত স্থানেই বসানো হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা