গ্রেপ্তারকৃত এক মাদক ব্যবসায়ী
অপরাধ

বোয়ালমারীতে গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

বোয়ালমারী ( ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুই স্থান থেকে দুই মাদক ব্যবসায়ীকে ২০ গ্রাম করে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, উপজেলার গুণবহা ইউনিয়নের জালিয়াডাঙ্গা গ্রামের মো. রফিকুল ইসলাম (৩২) ও পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সৈয়দ রাসেল আলী (৩০) ।

থানা সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রূপাপাত ইউনিয়নের কাটাগড় মাজারের সামনে থেকে স্থানীয় জনতা রফিকুলকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরে স্থানীয় জনগণ রফিকুলকে ইউপি চেয়ারম্যান আজিজার রহমানের কাছে নিয়ে গেলে তিনি তাকে পুলিশে সোপর্দ করেন।

অন্যদিকে সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের দুলালের মেহগনি বাগান থেকে গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে ২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা