বখাটে মিজানুর রহমান
অপরাধ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে স্কুলছাত্রী খুন

নিজস্ব প্রতিবেদক:

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারের নীলা রায় (১৬) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভার পৌর এলাকার পাল পাড়ায় এ ঘটনা ঘটে।

নীলা রায় মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে। সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণির এই ছাত্রী পরিবারের সঙ্গে সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অভিযুক্ত যুবকের নাম মিজানুর রহমান (২০)। বখাটে মিজান এলাকায় রুমান নামে পরিচিত। সে স্থানীয় একটি কলেজের ছাত্র বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর। কিন্তু নীলা তা প্রত্যাখ্যান করলে সে ক্ষুব্ধ হয়।

রোববার রাত ৮টার দিকে নীলা ও তার ছোট ভাই অলককে সাভার গালর্স স্কুল রোডে পেয়ে মিজানুর তাদের গতিরোধ করে। এক পর্যায়ে অলককে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। পরে স্থানীয়রা নীলাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, প্রেমে ব্যর্থ হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সান নিউজ/আরএইচ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা