গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম
অপরাধ

খুলনায় ব্যাংক থেকে টাকা চুরির ঘটনায় দুই যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনায় ডাচ-বাংলা ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের দুই লাখ ৮০ হাজার টাকা চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকেসহ প্রতারিত গ্রাহককে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে টাকা জব্দ ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকের নগরীর তেতুলতলা মোড়ে ব্যাংকটির কেডিএ অ্যাভিনিউ শাখায় ব্যবসায়ী ধীরেন চন্দ্র দেবনাথের টাকা খোয়া যায়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বাগেরহাটের রামপাল গৌরম্ভা এলাকার মো. হুমায়ুন শেখের ছেলে তরিকুল ইসলাম (৩২) ও পিরোজপুরের আইরন বাজার এলাকার মৃত আবু জাফরের ছেলে মিতুল মাহমুদ (২৫) ।

পুুলিশ জানায়, ডাচ-বাংলা ব্যাংকের ওই শাখায় টাকা জমা দিতে এসেছিলেন ধীরেন চন্দ্র দেবনাথ। ব্যাংকের ভেতরে তিনি টাকার ব্যাগটি টেবিলের পাশে রেখে জমা ফরম পূরণ করছিলেন। কিছুক্ষণ পর হঠাৎ টাকাভর্তি ব্যাগটি না দেখে চিৎকার দিতে থাকেন। সঙ্গে সঙ্গে ব্যাংকের দারোয়ান গেট বন্ধ করে দেন। কিন্তু ততোক্ষণে প্রতারক চক্রটি টাকার ব্যাগ নিয়ে সরে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাংকের সিসিটিভির ফুটেজ দেখে প্রতারক সন্দেহে তরিকুলকে আটক করে থানায় নিয়ে যায়। তার স্বীকারোক্তি অনুসারে মিতুল মাহমুদকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, ব্যবসায়ী ধীরেন দেবনাথের টাকার ব্যাগটি আড়াল করে তার সঙ্গে কথা বলছিলেন প্রতারকচক্রের সদস্য গ্রেপ্তারকৃত তরিকুল ইসলাম। জিজ্ঞেস করছিলেন, আজ কতো তারিখ, কি বার ইত্যাদি। ততোক্ষণে সিন্ডিকেটের অন্য সদস্য টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যান। সঙ্গে সঙ্গে ব্যবসায়ী বুঝতে পেরে চিৎকার করতে থাকেন। ওই সময়েই গেট লক করে দিয়ে প্রতারকচক্রের সদস্য তরিকুলকে এবং পরে মিতুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে তরিকুল ও মিতুল এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। প্রতারক চক্রটি একটি সিন্ডিকেট। এদের সিন্ডিকেটের সদস্যরা একাধিক গ্রুপে ভাগ হয়ে কাজ করে থাকেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় মামলা করে বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মূল রহস্য উদ্ঘাটন করা হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা