ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
অপরাধ

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: স্ত্রী হাসি বেগমকে (২৮) হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর মীরকে (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে জাহাঙ্গীরকে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের বিশেষ জজ মো. মতিয়ার রহমানের আদালত চাঞ্চল্যকর হাসি বেগম হত্যা মামলার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বর্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। নিহত হাসি বেগম পাশের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আবু মৃধার মেয়ে। তিনি দুই ছেলের মা।

ওই আদালতের পেশকার সাধন কুমার বালা মামলার এজাহার বিবরণ উল্লেখ করে জানান, ২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কিল ঘুষি থাপ্পড় মারতে থাকেন জাহাঙ্গীর। এক পর্যায়ে হাসি বেগম মারা গেলে জাহাঙ্গীর ওড়না তার গলায় পেঁচিয়ে ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় বঙ্গেশ্বর্দী গ্রামের দফাদার আয়নাল মোল্লা ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন।

একই বছরের ২ জুন গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। রায়ের সময় তাকে আদালতে হাজির করা হয়। রায়ের পর জাহাঙ্গীরকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

২০১৮ সালের ২৪ আগস্ট জাহাঙ্গীরকে একমাত্র আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসলামউদ্দিন।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা