সংগৃহীত ছবি
অপরাধ

ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন (১৯) নামে ১ কলেজছাত্র নিহত হয়েছেন।

শনিবার (৪ মে) দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় এই ঘটনা ঘটে। পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে কাল

নিহতের পরিচয়, গাজীপুর মহানগরের চান্দনা এলাকার বাসিন্দা আক্তার আলীর ছেলে আল আমিন । তিনি স্থানীয় চান্দনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন।

নিহতের ভগ্নিপতি ইকবাল হোসেন বলেন, দুপুরে আল আমিনসহ ৪ জন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে বেড়াতে যায়। ৪ থেকে ৫ জন ছিনতাইকারী প্রথমে তাদের নাম-পরিচয় জানতে চায়। এর পরে তারা সঙ্গে যা যা আছে তাদের দিতে বলে। এতে একপর্যায়ে আল আমিনের কাছে থাকা তার মোবাইল ফোনটি ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আল আমিন তাদের বাধা দিলে ছিনতাইকারীরা তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে এবং খালাতো ভাই শাকিল আহমেদের মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের সীমা প্রাচীর টপকে পালিয়ে যায়।

আরও পড়ুন: বগুড়ায় স্বস্তির বৃষ্টি

আল আমিনের সঙ্গে থাকা বন্ধু মোমিনুল হক বলেন, দুপুর ১২টার সময় আল আমিন (১৯), তার খালাতো ভাই শাকিল আহমেদ (২১), ছোট ভাই আতিক (১৪) ও আমি ধান গবেষণা ইনস্টিটিউট চত্বরে যাই। এরপর আমরা ছিনতাইকারীর কবলে পড়ি। এই সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আল আমিন অনেক আহত হয়। এর পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে কর্মরত চিকিৎসকদের গাফিলতির কারণে সেখানে ভর্তি অবস্থায় দুপুরে ১টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম রাফি বলেন, আল আমিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই ব্যাপারে আইনগত সব ব্যবস্থাস নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

কোনো দিনই আপনার ঋণ শোধ করতে পারব না বাবা: মিশা সওদাগর

ঢালিউডের জনপ্রিয় ও আইকনিক খলঅভিনেতা মিশা সওদাগর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা