সংগৃহীত
সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২ জন দগ্ধ হয়েছে।

আরও পড়ুন : গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মোছাঃ আইরিন (৩২) ও মোছাঃ জান্নাত (২৪) নামে ২ গৃহবধূ। তাদের উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়।

আরও পড়ুন : এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

দগ্ধ আইরিনের স্বামী রুবেল বলেন, সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। বৃহস্পতিবার রাতে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরে থাকা তার স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে ২ নারীকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। তাদের ড্রেসিং সম্পন্ন হলে দগ্ধের পরিমাণ জানা যাবে।

আরও পড়ুন : ভূমি কর্মকর্তার গাড়ি চালকের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভুঁইয়া জানান, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। এতে ২ জন দগ্ধ হয়েছে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

পাথুরে মরুভূমিতে পরিণত হচ্ছে সুইজারল্যান্ড!

তীব্র গরমে চোখের পলকে যেন রূপ বদলাচ্ছে আল্পস পর্বতমালার দেশ সুইজারল্যান্ড। নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা