সংগৃহীত
সারাদেশ

এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: নওগাঁ শহরে সাবিনা ইয়াসমিন (৪০) নামে এক এনজিও কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ভূমি কর্মকর্তার গাড়ি চালকের অত্যাচারে অতিষ্ঠ পরিবার

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের রজাকপুর মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাবিনা ইয়াসমিন সুরমা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. নামে বেসরকারি সংস্থার প্রধান কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সে নওগাঁর মান্দা উপজেলার কসব ইউনিয়নের চকবালু (আমিনগঞ্জ) এলাকার মৃত সৈয়দ পিয়াদার মেয়ে এবং একই উপজেলার জোতবাজার নুরুল্যাবাদ এলাকার হেলালের স্ত্রী।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে জুয়া খেলার সময় আটক ১৩

জানা গেছে, সুরমা মাল্টি পারপাস কো-অপারেটিভ সোসাইটি লি. নামের এই সংস্থা বেশ কিছু দিন আগে শত শত মানুষের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যায়। ফলে তাদের সকল শাখার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এদিকে যেসকল কর্মকর্তা-কর্মচারী সুরমা মাল্টি পারপাসে চাকরি করতেন তারা পড়ে যান বিপদে। অনেকে সমিতির মালিকদের চাপে আমানত সংগ্রহ করতে বাধ্য হন। নিহত সাবিনাও চাকরি করার সুবাদে এলাকার পরিচিতজনদের কাছ থেকে টাকা আমানত হিসেবে জমা রাখেন এই সমিতিতে। হঠাৎ সমিতি উধাও হয়ে যাওয়ায় তিনি পড়ে যান বিপদে। আমানতকারীদের চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে অনেকে ধারণা করছেন।

বাড়িওয়ালা লিয়াকত আলী বলেন, সাবিনা গত বছরের পহেলা মার্চ তার বাসায় ভাড়া উঠেন। তার স্বামী দেশের বাইরে থাকেন। অফিস সংলগ্ন বাড়ি হওয়ায় দুইতলার একটি ফ্লাটে ভাড়া নিয়ে একাই থাকতেন সাবিনা।

আরও পড়ুন : নোয়াখালীতে ট্রাক চাপায় তরুণ নিহত

নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল গফুর জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু দরজা-জানালা বন্ধ ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তারপরও ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা