ছবি: সংগৃহীত
সারাদেশ

কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান 

কক্সবাজার প্রতিনিধি: পর্যটন শহরের অধিকাংশ রাস্তা ও ফুটপাত দখল হয়ে গেছে। সেখানে গড়ে উঠেছে ফল, সবজি ও মুদিসহ হরেক রকম দোকান।

আরও পড়ুন: চাঁদাবাজির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা

এলাকাভিত্তিক একাধিক প্রভাবশালী চক্র হকারদের কাছে দৈনিক ও মাসিক চুক্তিতে ভাড়া দিয়েছে ফুটপাত ও রাস্তার অংশ। যার সাথে জড়িত কক্সবাজার পৌরসভার কাউন্সিলর থেকে শুরু করে একাধিক কর্মকর্তা-কর্মচারি।

বিষয়টি মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নজরে আসলে তাৎক্ষণিক উচ্ছেদ অভিযানের নির্দেশ দেন।

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার পান বাজার, বাজারঘাটা, বার্মিজ মার্কেট, বৌদ্ধ মন্দির সড়ক, গোলদিঘির পাড়, হাসপাতাল সড়ক ও কোর্ট বিল্ডিং এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। এ সময় জব্দ করা হয় ঝুপড়ি দোকানসহ মালামাল। একই সাথে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড।

আরও পড়ুন: পর্যটক শূন্য কক্সবাজার, দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

কক্সবাজার পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর কবির হোসেন বলেন, পবিত্র রমজান উপলক্ষে মেয়রের নেতৃত্বে এ অভিযান শুরু হয়েছে, যা চলবে সপ্তাহজুড়ে। অভিযানের আগে দখলদারদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অনেকেই দোকান ফেলে পালিয়ে গেছে। তাদের দোকান উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, এর আগেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। কিন্তু পরে দখলদারেরা আবারও রাস্তা ও ফুটপাত দখল করে নিয়েছে। তাই পবিত্র রমজানে পৌরবাসীর দুর্ভোগ লাঘবে এ অভিযান শুরু করা হয়েছে।

তিনি রাস্তা ও ফুটপাত দখলকারীদের অনুরোধ করেন, অযথা মানুষকে কষ্ট না দেয়ার জন্য। নচেৎ কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা