সংগৃহীত ছবি
সারাদেশ

ভারতীয় চিনিসহ ট্রাক জব্দ

জেলা প্রতিনিধি: বিজিবি ৯০০ কেজি ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক ফেনীর ছাগলনাইয়ায় জব্দ করেছে ।

আরও পড়ুন: বাসচাপায় ভিক্ষুক নিহত

শনিবার (৯ মার্চ) দুপুরে ছাগলনাইয়া পৌরসভার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চৌধুরী রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে চিনিবোঝাই ট্রাকটি জব্দ করে বিজিবি।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শনিবার ভারতীয় চিনিবোঝাই একটি ট্রাক দক্ষিণ সতর গ্রামের চৌধুরী রাস্তা দিয়ে ফেনীর দিকে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ওঠার সময় ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের একটি টহল দলের হাতে আটক হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ট্রাকটির চালকসহ চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন: পদ্মায় স্পিডবোট সংঘর্ষে নিহত ১

থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, এই ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মো. বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির একটি বিশেষ টহল দল ট্রাকটি আটক করে। এরপর ট্রাকের ভেতর ১৮০টি বস্তায় থাকা ৯০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চিনিগুলো কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা