সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জ পৌরসভায় মেয়র হলেন আফরিন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন চৌধুরী ফাহরিয়া আফরিন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি মাহতাব উদ্দিন কল্লোল নারিকেল গাছ প্রতীকে পান ৬১০ ভোট।

আরও পড়ুন : কুমিল্লা সিটির নতুন মেয়র সূচনা

শনিবার (৯ মার্চ) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলে। ২৫ টি ভোট কেন্দ্রে ১৫৭ টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা।

স্বাধীনতার পরে এবারই প্রথম এ নির্বাচনে একজন নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে বিজয়ী হলেন। আর প্রথমবারের মতো মুন্সীগঞ্জ পৌরসভার মেয়রের আসনে বসতে চলেছেন একজন নারী মেয়র।

আরও পড়ুন : ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

মুন্সীগঞ্জ পৌরসভার ৯ টি ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৫৭ হাজার ৯৬২ ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ২৯ হাজার ১৭ জন ও নারী ভোটার ২৮ হাজার ৯৪৩ জন।

উল্লেখ্য, হাজী মো. ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী হলে পদটি শুন্য হয়। সংসদ নির্বাচনে ফয়সাল বিপ্লব এমপি নির্বাচিত হন। তারই সহধর্মিনী চৌধুরী ফাহরিয়া আফরিন স্বামীর ছেড়ে দেওয়া মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা