সংগৃহীত
সারাদেশ

কুমিল্লা সিটির নতুন মেয়র সূচনা

জেলা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উপ-নির্বাচনে জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসীন বাহার সূচী।

আরও পড়ুন : ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন কুমিল্লা জেলা স্কুল মিলনায়তনে বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। ভোটাররা কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন।

আরও পড়ুন : ভারত থেকে অসংখ্য রোগী আসছে

নির্বাচনে সূচী পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট।

এর আগে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। ১০৫টি কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন : পোস্তগোলা সেতুতে যান চলাচল শুরু

নির্বাচনে চারজন প্রার্থী অংশ নেন। অন্য দুই প্রার্থী হলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম (হাতি প্রতীক) ও সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক)।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। ভোট পড়েছে ৩৮ দশমিক ৮২ শতাংশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা