ছবি: সংগৃহীত
সারাদেশ

খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: দেশের জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।

আরও পড়ুন: মাদারীপুরে মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯ দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পুলিশ সুপার জনাব মুক্তা ধর। পুস্পমাল্য অর্পন শেষে পুলিশের একটি চৌকস দল সশস্ত্র সালাম প্রদান করেন এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

খাগড়াছড়ি পুলিশ লাইন্স ড্রিলসেড এ আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার জনাব মুক্তা ধরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পরিতোষ ঘোষ (এনডিসি), কমান্ড্যান্ট (ডিআইজি), এপিবিএন খাগড়াছড়ি।

জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: গাইবান্ধায় অবৈধ ইটভাটা ১৫৬টি

সভায় পুলিশ সুপার মুক্তাধর বলেন, বাংলাদেশ পুলিশ শতবর্ষের পুরানো একটা প্রতিষ্ঠান। দেশ ও মানুষের সেবায়, সরকারের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারীত্বের সাথে প্রতিটি মুহূর্ত দায়িত্ব পালন করে যাচ্ছে। দায়িত্ব পালন করতে গিয়ে অসংখ্য পুলিশ সদস্যকে আমরা হারিয়েছি।

তিনি আরও বলেন, পুলিশের কোনো কর্ম ঘন্টা নেই। নিজের উপর দেশের অর্পিত দায়িত্ব পালন শেষে তারা ফিরে আসবে কিনা সে নিশ্চয়তা নেই। তাদের আত্মত্যাগ আমাদের উজ্জীবিত করে।

এ সময় জীবন উৎসর্গকারী এসব পুলিশ সদস্যের পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং পরবর্তীতে তিনি এসব পরিবারের স্ত্রী, সন্তান ও পিতা-মাতার খোঁজ খবর নেন।

আরও পড়ুন: জমি সংক্রান্ত বিরোধে মারধরের অভিযোগ

আলোচনা শেষে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী ৯ পুলিশ সদস্যের পরিবারের হাতে সম্মাননা তুলে দেয়া হয় এবং খাগড়াছড়ি জেলার আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গকে উপহার সামগ্রী হস্তান্তর করেন পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন- জনাব খন্দকার ফরিদুল ইসলাম, অধিনায়ক (এডিশনাল ডিআইজি), ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, অস্থায়ী হেডকোয়ার্টার, জনাব মো. সাজিদ হোসেন, অধিনায়ক (এডিশনাল ডিআইজি), ৬ এপিবিএন, মহালছড়ি, এবং খাগড়াছড়ি, জনাব মিলু মিয়া বিশ্বাস, কমান্ড্যান্ট (পুলিশ সুপার) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন, মহালছড়ি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) জনাব মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো. তানভীর হোসেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের পরিবারবর্গ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ডেইরি ফার্মের ভেতরে ঢুকে এক ব্যক্তি ও তাঁর দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা