সংগৃহীত
সারাদেশ

দুই সিটির ভোট শেষে চলছে গণনা

জেলা প্রতিনিধি : কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

আরও পড়ুন : বিনামূল্যে চিকিৎসা পেলেন ৮'শ রোগী

শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে যারা থাকবেন, বিকেল ৪টার পরও তাদের ভোট নেওয়া হবে। ভোট শেষ হলে মোট ভোট পড়ার হার জানানো যাবে।

আরও পড়ুন : মানুষের মুখে হাসি চায় সরকার

অশোক কুমার বলেন, প্রথম ছয় ঘণ্টায় ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ৪২ শতাংশ ও কুমিল্লা সিটি নির্বাচনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে গুলির ঘটনাসহ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে। এসব ঘটনায় ৪৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে ইসি।

আরও পড়ুন : খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

কুমিল্লা সিটি নির্বাচনেই সবচেয়ে সাংঘর্ষিক ঘটনা ঘটেছে। এখানে ‘ছাত্রলীগ নেতার’ গুলিতে দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। মেয়র প্রার্থী মুনিরুল হক সাক্কু তার এজেন্টদের বের করে দেওয়ারও অভিযোগ করেছেন।

প্রসঙ্গত, কুমিল্লায় মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ময়মনসিংহে সিটিতে ভোটার ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬ জন।

আরও পড়ুন : মাদারীপুরে মহিলা হ্যান্ডবল লীগের উদ্বোধন

দুই সিটি বাদে আজ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় উপনির্বাচন, জামালপুরের বকশীগঞ্জ, বরগুনার আমতলী ও পটুয়াখালী পৌরসভায় সাধারণ নির্বাচন হচ্ছে। পৌরসভার শূন্যপদে উপনির্বাচন হয়েছে ১৫টিতে, ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ১৩টি, ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন ১৯০টি এবং জেলা পরিষদে শূন্যপদে সাতটি উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা

বাবা হোর্হে মেসির মৃত্যুতে গভীর শোকে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কঠিন...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৯ লিডে বাংলাদেশের দাপট

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ব্যাটিংয়ে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনের প...

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর...

পেটে আসছে, মুখে আসছে না! কেন এমন হয়? 

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ, নাম বা ব্যক্তির নাম মনে না পড়ার অভিজ...

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজ কেনাকাটা করতে বাইরে বের হওয়ার আগে দেখে নিন শনিবার (১৫ আগস্ট) রাজধানীর কোন...

ইরান-ওমানের কৌশলগত আলোচনা

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে। দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা