সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাট সদর উপজেলায় দিনমজুর নুরুল হক হত্যায় দায়ের করা মামলার ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন : পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার সোটাহার ধারকী গ্রামের আ. রউফ, রুহুল আমিন, আলী হোসেন, খোকন হোসেন, বেলাল হোসেন, রোকন হোসেন, বাবু হোসেন, মিজানুর রহমান ও সিরাজুল। আর খালাসপ্রাপ্তরা হলেন- ক্ষেতলাল উপজেলার তিলাবদুল গ্রামের সানোয়ার হোসেন ও সদরের সোটাহার ধারকী গ্রামের কেতাব্বর। রায় প্রদানের সময় মামলার সকল আসামি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : প্রেসিডেন্ট পদক পেলেন উত্তম প্রসাদ পাঠক

এজাহার সূত্রে জানা যায়, জয়পুরহাট সদরের হিচমী গ্রামের নুরুল হক ওই গ্রামের আমানুল্লাহর বেতনভুক্ত বাৎসরিক চুক্তিতে দিনমজুর ছিলেন। ২০১৩ সালের ১ নভেম্বর নুরুল হক অন্য দিনমজুরদের নিয়ে হিচমী মাঠে আমানুল্লাহ ও তার ভাই-বোনদের জমিতে ধান কাটতে যান। এ সময় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা নুরুল হককে আঘাত করেন। এতে নুরুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুরুল হকের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক ২০১৪ সালের ৩০ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক আজ এই রায় দেন।

আরও পড়ুন : ‘আত্মকথন’ শীর্ষক ভিডিও কথনের উদ্বোধন

এই মামলা রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন জজকোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল, সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) গোকুল চন্দ্র মন্ডল, শামীমুল ইসলাম শামীম ও শামসুল ইসলাম বুলবুল। আর আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ছালামত আলী, হেনা কবির, শাহনুর রহমান শাহিন ও সুলতান আলম মোল্লা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা