সংগৃহীত
সারাদেশ

উখিয়ায় ছুরিকাঘাতে নিহত ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে।

আরও পড়ুন : নোয়াখালীতে পার্কের দাবিতে মানববন্ধন

নিহত ছৈয়দ করিম (৪৬) নিদানিয়া তেতুল গাছতলা এলাকার আবুল কাশেমের পুত্র বলে জানা যায়।

উখিয়া থানা পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নিদানিয়া এলাকায় খুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, একই এলাকার ছালামত উল্লাহ তার চাচাতো ভাই ছৈয়দ করিমকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : ভালুকায় টাকা নিয়ে উধাও ভূঁইফোর এনজিও

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম হোসেন বলেন, "চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জেঠাতো ভাই খুনের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ছালামত উল্লাহকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ছৈয়দ করিমকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু হয় বলে জানা যায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা