সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে ২ বিকাশ প্রতারক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জে বিপুল পরিমণে বিকাশ ও নগদ একাউন্ট যুক্ত একটিভ সিম, নগদ অর্থ, মোবাইল সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ছয় লক্ষ চৌদ হাজাট ৫০০ টাকা, মোবাইল হ্যান্ডসেট ৯টি, মোবাইল হ্যান্ডসেট বক্স ৭টি, এনআইডি কার্ড ৫টি, খালি সীমের প্যাকেট ৪৪টি, একটিভ সিমকার্ড ২৫টি জব্দ করা হয়।

আরও পড়ুন : বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ

গ্রেফতারকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার মৃত গাদু মুন্সির ছেলে মো. আলী হাসান লিটন (৩৮),নোয়াখালী হাতিয়র মৃত আবদুল খালেকের ছেলে মো. শামীম উদ্দিন (৩০)।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) তাদের একজনকে ঢাকার নিউমার্কেট হাতির পোল এলাকা এবং অন্যজনকে নোয়াখালীর হাতিয়া থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৯

খোঁজ নিয়ে জানা যায়, প্রতরক চক্র ভুক্তভোগী মো. শাহাদাত হোসেন থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক ভাবে ওটিপি সংগ্রহ পূর্বক ডিজিটাল ডিভাইসের মাধ্যমে বে-আইনী প্রবেশ করে প্রতারক চক্র পরস্পর যোগসাজসে চৌমুহনী শাখা নোয়াখালী হতে বিভিন্ন ধাপে বিভিন্ন উপায়ে (বিকাশ/নগদ/রকেট/উপায় একাউন্টের মাধ্যমে) চার লক্ষ উনিশ হাজার আটশত টাকা আত্মসাৎ করে। এ ছাড়া অজ্ঞাতনামা আরেকটি প্রতারক চক্র একই উপায়ে মধুসুদন সাহা নামে তার থেকে দুই লক্ষ বিশ হাজার টাকা, মোঃ শহিদুল ইসলাম হতে তিন লক্ষ টাকা, ডাঃ জেরিম আঞ্জুম ইমা নামে আরেকজন থেকে আশি হাজার টাকা, তাসফিনুল হক থেকে একষট্টি হাজার টাকা আত্মসাত করে নিয়ে যায়।

জানা যায়, এ সময় মোঃ আলী হাসান লিটন এর হেফাজত হতে মামলার ঘটনায় ব্যবহৃত সীমকার্ড সম্বলিত একটি মোবাইল হ্যান্ডসেট এবং মো.শামীম উদ্দিন এর হেফাজত হতে নগদ ৬,১৪,৫০০/- টাকা, বাটন মোবাইল হ্যান্ডসেট-০৪টি, এন্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট-০৪টি, মোবাইল হ্যান্ডসেট বক্স-০৭টি, অন্য ব্যক্তির এনআইডি কার্ড-০৫টি, খালি সীমের প্যাকেট-৪৪টি জব্দ করা হয়।

আরও পড়ুন : উত্তরাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ

বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতার প্রতারক চক্র দীর্ঘদিন থেকে মানুষকে নানাভাবে প্রতারণা করে টাকা আত্মসাৎ করে আসছে। এই ঘটনায় স্থানীয় একজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাদের আটক করতে সক্ষম হই। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা