সংগৃহীত
খেলা

সাকিবের রহস্যময় স্ট্যাটাস

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বৃহস্পতিবার রাতে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন। বর্তমানে ৩ ফরম্যাটেই অধিনায়ক তিনি। সামনে বিশ্বকাপ ও এশিয়া কাপের বড় ইভেন্টকে সামনে রেখে তিনি লিখেন, ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’

আরও পড়ুন: শুরু হচ্ছে ওয়ালটন রেফারিজ ফুটবল টুর্নামেন্ট

বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টায় সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে লেখেন ‘আমি আর খেলব না। খেলবে কে জানাচ্ছি…।’ আজ শুক্রবার এগারোটা নাগাদ অবশ্য ছোট আরেক ভিডিওতে প্রকাশ পেয়েছে এর কারণ।

ফেসবুক পোস্ট দিয়ে বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি আগেও দেখা গেছে। মুশফিকুর রহিম, তামিম ইকবালরাও এর আগে বিভিন্ন ফরম্যাটে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিজেদের বিদায়ের কথা জানিয়েছেন। সাকিবের এই স্ট্যাটাস অবশ্য সে পথে যায়নি। জানা যায়, মূলত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের বিজ্ঞাপনের অংশ হিসেবে এমন পোস্ট তার।

আরও পড়ুন: ইংল্যান্ডে পাঠানো হতে পারে এবাদতকে


মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর ক্যাম্পেইনের প্রচারণার অংশ হিসেবেই এমন পোস্ট ছিল তার। বড়সড় এক ক্যাম্পেইন আসছে জনপ্রিয় এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে। নগদ থেকে মোবাইল রিচার্জ করলে প্রতি সপ্তাহে গাড়ি পুরস্কারের ঘোষণা দিতে যাচ্ছে। সেই সাথে বিশ্বকাপের টিকেট, সেন্টমার্টিনে ২ দিন ছুটি উদযাপনসহ হাজার হাজার পুরস্কারের ঘোষণা করবে এই ক্যাম্পেইনে।

তথ্যমতে, আজ থেকে নগদের এই ক্যাম্পেইন শুরু হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে নগদ থেকে মোবাইল রিচার্জ করলে পুরস্কার জেতার সুযোগ থাকবে। নগদ ক্যাম্পেইনের বিজ্ঞাপনে সাকিবের ছবিও আছে।

আরও পড়ুন: মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন

সবশেষ, আগামী ৩০ তারিখ থেকে এশিয়া মহাদেশের ক্রিকেটের বড় আসর এশিয়া কাপ শুরু হচ্ছে। অন্যদিকে অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। ২ আসরেই বাংলাদেশের অধিনায়কত্বে থাকবে সাকিব। এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় ২ আসরে ব্যাট, বলের পাশাপাশি সাকিবের দিকেও অনেকখানি নির্ভর করবে বাংলাদেশ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা