সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকচাপায় দুই বন্ধু নিহত

জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে ট্রাকচাপায় সাদমান সাদিক (১৬) ও হিমু (১৭) নামের দুই কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন: যুবককে কুপিয়ে হত্যা

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ধরলা সেতুর পশ্চিম পাড়ের কাছে ট্যানারিপাড়া এলাকায় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

সাদিক কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এবং হিমু কুড়িগ্রাম পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। সাদিক পৌর শহরের পলাশবাড়ী বানিয়াপাড়া গ্রামের ঠিকাদার আব্দুল ওয়াদুদের ছেলে। হিমু ভেলাকোপা গ্রামের শিক্ষক মো. নুর ইসলামের ছেলে।

আরও পড়ুন: গাড়িচাপায় শ্রমিক নিহত

পুলিশ ও স্থানীয়রা বলেন, সাদিক ও হিমু দুই বন্ধু। শুক্রবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে তারা ধরলা সেতুর উদ্দেশ্যে রওনা হয়। সেতুর পশ্চিমে ট্যানারিপাড়ায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের নিচে চলে যায়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। পরে দুজনকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হিমুকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আবু সাইদ সরকার জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা