সংগৃহীত
সারাদেশ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন স্বামী।

আরও পড়ুন : অস্ত্র-গুলিসহ আটক ৪

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার রারিরচর গ্রামের স্বপ্না বেগমের বাসার দ্বিতীয়তলা থেকে দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন : যুবককে কুপিয়ে হত্যা

নিহতরা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে সোহেল (২৮) ও চান্দিনার ছাঁয়কোট গ্রামের আব্দুল জলিলের মেয়ে রোজিনা আক্তার (২২)।

একই ফ্ল্যাটের বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, আমি ওই ভবনের তৃতীয়তলায় থাকি। বৃহস্পতিবার থেকে দ্বিতীয়তলায় পচা গন্ধ পাই। প্রথমে ভেবেছি হয়তো ময়লার গন্ধ। শুক্রবার জুমার নামাজের পরও একইভাবে গন্ধ পেয়ে দরজায় ধাক্কা দেই। কিন্তু কারও কোনো সাড়া শব্দ নেই।

আরও পড়ুন : আগুনে পুড়লো ৩ বসতঘর

তিনি জানান, পরে তাদের নম্বরে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি। সন্ধ্যার পর থেকে তাদের আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ কিছু বলতে পারেননি। অবশেষে থানায় খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ দেখতে পায়। প্রথম কক্ষে স্বামী ফ্যানের সঙ্গে ঝুলে ছিলেন আর ভেতরের কক্ষের বিছানায় স্ত্রীর মরদেহ পড়ে ছিল।

নিহত রোজিনার ভাই শাহজাহানের অভিযোগ করে জানান, সোহেল মাদকাসক্ত ছিল। প্রায়ই রোজিনাকে মারধর করতো। ১০-১৫ দিন আগেও মাদকের টাকার জন্য রোজিনাকে মারধর করায় রোজিনা আমাদের বাড়িতে চলে যায়। আবার তাকে বুঝিয়ে শুনিয়ে আনে। আমার বোনকে প্রায়ই মারধর করতো স্বামী সোহেল।

আরও পড়ুন : অস্ত্র-গুলিসহ আটক ৪

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর রেজাউল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফ্ল্যাটের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে অমিল থাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, তিন-চারদিন আগে এ হত্যাকাণ্ড ঘটেতে পারে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা