সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ ভাইয়ের

জেলা প্রতিনিধি: বগুড়ার সদরের সাবগ্রাম এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর দোকান

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়িয়া বটতলায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো, মহানুর ইসলাম ও সিফাত। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো ভাই।

আরও পড়ুন: থানায় ওসিকে জখম করলেন যুবক

নিহত মহানুর শহরের বেসরকারি করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র ও বগুড়ার গাবতলী উপজেলার পারানীপাড়া গ্রামের মো. সুমনের ছেলে। নিহত সিফাত একই উপজেলার বৈঠাভাঙ্গা গ্রামের উজ্জল হোসনের ছেলে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের কৈপাড়া এলাকায় ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেন, মঙ্গলবার সাড়ে ১০টার দিকে মাইনুর আর সিফাত দ্বিতীয় বাইপাসের সাবগ্রাম স্ট্যান্ড এলাকার ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে নিয়ে বাড়ি ফিরছিল। পথে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দুধবাহী লরিকে ওভারটেক করার সময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই কিশোর পড়ে যায়। এ সময় আরেকটি ট্রাক এসে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় দুই কিশোর।

আরও পড়ুন: বাস চাপায় নিহত ১

নারুলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাতুল ইসলাম জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। দুই কিশোরের মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

স্বর্ণ জয়ের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি

ভারতের টি-টুয়েন্টি ব্যাটিং লাইনআপের গভীরতা নিয়ে নতুন করে কিছু বলার নেই&mdash...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা