ছবি: সংগৃহীত
সারাদেশ

আগুনে পুড়ে ছাই প্রতিবন্ধীর দোকান

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চনের বেঁচে থাকার অবলম্বন ছিল একটি মুদি দোকান। চোখের সামনেই সেই স্বপ্ন ভেঙ্গে ছারখার হয়ে গেছে।

আরও পড়ুন: ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার সৈয়দ আতাহার আলী এবতেদায়ী মাদ্রাসার সামনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসলেও ততক্ষণে দোকানটি পুড়ে নিমেষেই শেষ হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

দোকান করে দুই মেয়ে স্ত্রীসহ ৪ জনের সংসার চালান প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন। দোকান হারিয়ে দিশেহারা হয়ে পাগল প্রায় তিনি। প্রতিবন্ধী সৈয়দ কাঞ্চন উপজেলার বেতবাড়ী গ্রামের সৈয়দ সোমেদ আলীর ছেলে।

আরও পড়ুন: যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভুক্তভোগী সৈয়দ কাঞ্চন কান্না জড়িত কন্ঠে জানান, আমি ধারদেনা ও লোন করে একটি মুদি দোকান দেই। এই দোকানের আয় দিয়ে সংসার চলে।

প্রতিদিনের মত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষণ পরে শুনি আমার দোকানে আগুন লেগেছে। এসে দেখি সব পুড়ে ছাই হয়ে গেছে। দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।

এলাকার বাসিন্দা শাহরিয়ার তুহিন মৃধা জানান, সৈয়দ কাঞ্চন ছোট বেলায় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে তার পা দুটি পারালাইসিস হয়ে যায়। এতে করে একা চলাফেরা করতে পারে না। পরিবারের সাহায্য নিয়ে চলাচল করতে হয়।

আরও পড়ুন: অ্যাম্বুলেন্সের ধাক্কায় চিকিৎসক নিহত

প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি না করে ধার-দেনা করে দোকান দিয়ে চালান সংসার। দোকান পুড়ে ছাই হয়ে অসহায় পরিবারটির এখন নিঃস্ব হয়ে পথে বসতে হবে।

ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, লোন করে দোকানটি দিয়েছিলেন কাঞ্চন। উপার্জনের একটি মাত্র সম্বল দোকানটাও আগুনে পুড়ে ছাই হয়েছে। দুঃখজনক ঘটনা। এ সময় তিনি সকলকে সাহায্য সহযোগিতা করে পরিবারটির পাশে থাকার আহ্বান জানান।

এ ব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বলেন, আমি ইতিমধ্যে সৈয়দ কাঞ্চনের দেকান পুড়ে যাওয়ার স্থান পরিদর্শন করছি। অসহায় এই পরিবারটিকে উপজেলা পরিষদ থেকে সহযোগিতা করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা