সংগৃহীত ছবি
সারাদেশ

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রংপুরে সবজির দ্বিগুণ দামে দিশেহারা ক্রেতারা

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল, মধ্য চুনঘর এলাকার তাহির আলীর মেয়ে মেঘলা বেগম (৮) ও একই এলাকার বিল্লাল মিয়ার মেয়ে মোহনা বেগম (৬)। মেঘলা চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি ও মোহনা প্রাক-প্রাথমিক শ্রেণিতে পড়ত।

আরও পড়ুন: তুরাগতীরে বৃহত্তম জামাত অনুষ্ঠিত

স্থানীয়া জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়। সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে তাদের ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় দুই শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা