সংগৃহীত ছবি
সারাদেশ

বিটিএসের টানে ঘরছাড়া ৩ কিশোরী

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘরছাড়া রাজধানীর মেরাদিয়ার ৩ কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

খিলগাঁও থানার ওসি সালাউদ্দিন জানান, অভিযোগের পর সাইবার নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকার একটি বাসা হতে তাদের উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। ভুক্তভোগী তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে। তারা নিজেরাই ঘর ছেড়েছিল। এ বিষয়ে আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন: শরীর গঠনে ক্রীড়ার বিকল্প নেই

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার গানের ব্যান্ড বিটিএসের টানে ঘর ছেড়েছে ৩ কিশোরী। এমন অভিযোগের পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। এতে দেখা যায়, গত ২৯ জানুয়ারি দুপুরের দিকে বাসার সামনের রাস্তায় অপেক্ষা করছে এক কিশোরী। এর কিছুক্ষণ পর একটি রিকশায় করে সেখানে আসে বাকি দুই কিশোরী। তারপর একই রিকশায় তিনজন চলে যায়।

তাদেরই একজন ষষ্ঠ শ্রেণির ছাত্রী একটি চিঠি লিখে যায়। চিঠিতে সে জানায়, মা-বাবার অবহেলায় বিটিএসের সদস্য জাংকুককে বিয়ে করতে বদ্ধপরিকর সে।

আরও পড়ুন: পঞ্চগড়ে ফের শৈত্যপ্রবাহের দাপট

এ বিষয়ে সেই তরুণীর মা গণমাধ্যমকে বলেন, যাওয়ার আগে ওরা বলে গেছে বিটিএসের কাছে যাবে। বিটিএস কি তা আমরা জানি না। এদের কোনো ঠিকানা, নম্বর নেই। ওরা বলছে আমরা বিটিএসের কাছে যাই। ওদের সদস্যদের আমরা বিয়ে করবো। সমবয়সী তিন কিশোরীই পাশাপাশি বাসায় থাকতো।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা