ছবি: সংগৃহীত
সারাদেশ

কুড়িগ্রামে ভিন্ন এক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: গ্রামের পিচঢালা পথ ধরে হাঁটার সময় চোখ আটকে যায় নতুন নির্মিত এক স্থাপনায়। কয়েক মাস আগেও জায়গাটি খালি ছিল। সেখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন শিশুপার্ক।

আরও পড়ুন: হিলি বন্দরে আলুর দাম কমলো

ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে সেই পার্কে প্রতিদিন বিকেলে গ্রামের শিশুরা এসে আনন্দে মাতে, হই-হুল্লোড় করে। সাধারণত ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমন দৃশ্য চোখে পড়ে না। এ এক ভিন্ন রকম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ধামেরহাট বাজারের পাশে ৩ নম্বর তিলাই ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে শিশুপার্কটি স্থাপিত হয়েছে। নিজের উদ্যোগ ও প্রচেষ্টায় পার্কটি স্থাপন করেছেন ইউনিয়ন পরিষদটির চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

তার ভাষ্য, শিশুপার্ক নির্মাণে সরকারি কোনো বরাদ্দ ছিল না। নিজের উদ্যোগ, কিছু মানুষের সহযোগিতা এবং টিআর-কাবিখা প্রকল্প থেকে অর্থ বাঁচিয়ে জনস্বার্থে শিশুপার্কটি স্থাপন করেছেন। বিকেলে পার্কে ছোটছোট ছেলেমেয়েরা আনন্দ নিয়ে খেলে। ওদের আনন্দ দেখে তিনিও নির্মল আনন্দ পান।

আরও পড়ুন: ইবিতে মক ট্রায়াল ও মুট কোর্ট অনুশীলন

রড-সিমেন্ট দিয়ে তৈরি বাঘ, সিংহ, হরিণ, হাতি, জিরাফ, বক, দোয়েল, টিয়া, হাঁস, ক্যাঙারু, জেব্রা ও ঘোড়াসহ বিভিন্ন প্রাণী সাজানো। শিশুরা কৃত্রিম এসব পশু-প্রাণীর পিঠে চড়ে আনন্দে মাতে।

ইউপি কার্যালয়টির নামে জমি আছে প্রায় ১০০ শতাংশ (এক একর)। এর মধ্যে ৮ শতাংশ জমির ওপর পার্কটি স্থাপিত হয়েছে। পার্কটি স্থাপনে ৮ লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।

সম্প্রতি পার্কে ঘুরে দেখা যায়, রড-সিমেন্ট দিয়ে তৈরি বাঘ, সিংহ, হরিণ, হাতি, জিরাফ, বক, দোয়েল, টিয়া, হাঁস, ক্যাঙারু, জেব্রা, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী সাজানো। শিশুরা কৃত্রিম এসব পশু-প্রাণীর পিঠে চড়ে আনন্দে মাতে। পার্কে আছে মুক্তিযুদ্ধের একটি স্মৃতিফলক ও খেলনা ঘর।

আরও পড়ুন: ইজতেমায় মৃত্যু বেড়ে ১৯

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম ফেরদৌস বলেন, যেকোনো কর্মক্ষেত্র সুন্দর করে সাজানো নিঃসন্দেহে ভালো কাজ। কোনো বরাদ্দ ছাড়াই ইউপি চেয়ারম্যান শিশুপার্কের মাধ্যমে সেটি করেছেন, যা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

পার্কের পাশে করা হয়েছে সাইকেল ও মোটরসাইকেলের গ্যারেজ। হাট-বাজারে আসা মানুষ সেখানে বিনামূল্যে তাদের পরিবহন রাখতে পারেন। পার্ক ও গ্যারেজ করায় স্থানীয় বাসিন্দারা বেশ খুশি বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদটির সচিব মো. রুহুল আমিন।

দুই সন্তানকে নিয়ে প্রায়ই পার্কে আসেন ধামেরহাট এলাকার বাসিন্দা ও ঠিকাদার শিপন আহম্মেদ। তিনি বলেন, পার্কে এসে তার দুই ছেলে ভীষণ আনন্দ পায়। এ জন্য প্রায়ই ২ সন্তানকে নিয়ে পার্কে আসেন। প্রত্যন্ত গ্রামের শিশুদের বিনোদন ও বিকাশের জন্য এমন পার্ক স্থাপন করায় ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূ ধর্ষণ, আটক ৪

পার্কটির অন্য পাশে নির্মাণাধীন অত্যাধুনিক একটি গণশৌচাগার। শৌচাগারের দুটি অংশ। এক পাশ নারীদের ব্যবহারের জন্য, আরেক পাশ পুরুষদের। সাধারণ মানুষের ব্যবহারের জন্য শৌচাগারটি উন্মুক্ত থাকবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নের শৌচাগারটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান। তিনি বলেন, ইউপি সদস্য ও স্থানীয় মানুষের সহযোগিতায় স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছেন।

তার ইউনিয়নে বাল্যবিবাহের প্রবণতা আছে। বাল্যবিবাহ প্রতিরোধেও তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়ন পরিষদের কিছু জমি বেদখল আছে। সেই জমি দখলমুক্ত করে জনস্বার্থে কাজে লাগাতে চান তিনি।

স্থানীয় বাসিন্দা ও কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার ইংরেজি বিষয়ের তরুণ শিক্ষক ইমরুল কায়েস বলেন, সবখানে খেলার মাঠ কমে যাচ্ছে। তাই শিশুদের চিত্তবিনোদনের জন্য সব এলাকায় পার্ক থাকা দরকার।

তিনি কোনো ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমন শিশুপার্ক দেখেননি। এটা দেখে অন্য ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ গুলোতে শিশুপার্ক স্থাপনে সংশ্লিষ্ট চেয়ারম্যানরা উদ্যোগ নিতে পারেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

শুরু হচ্ছে ফায়ার ম্যারাথন-১০২ এর রেজিস্ট্রেশন

‘Run & Rise for Humanity, Recall 102’ স্লোগানকে সামনে রেখে আন...

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

রাজধানীর বিমানবন্দর থানার মামলায় অবসরপ্রাপ্ত মেজর...

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী আমিনুল হক

দেশের ক্রীড়াঙ্গনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের আভাস দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতি...

বাংলাদেশের সংবিধানে সংস্কারে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন: ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্র...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা