ছবি: সংগৃহীত
সারাদেশ

ইজতেমায় মৃত্যু বেড়ে ১৯

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আগত আরও ৪ জন মুসল্লির মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় ১৯ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন: শেষ হলো বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আরও ৪ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। তারা ইজতেমায় আগত মুসল্লি বা তাবলিগের সাথী। এবারের ইজতেমায় আগতদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

মাঠের বাইরে ইজতেমার কাজ সংশ্লিষ্ট ও আসার পথে পুলিশ কর্মকর্তা ৬ জনসহ মোট ১৯ জনের মৃত্যু হয়েছেন। অনেকেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আরও পড়ুন: আখেরি মোনাজাতে যাচ্ছেন মুসল্লিরা

মারা যাওয়া মুসল্লিরা হলেন- রাজবাড়ির পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল মাহমুদ।

এছাড়া শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের নওশের আলী (৬৫), ভোলা জেলার সামানদার গ্রামের আব্দুল কাদের (৫৫), নেত্রকোণা সদরের কালিয়াঝুড়ি এলাকার স্বাধীন (৪৫)।

এর আগে ইজতেমা ময়দানে মারা যাওয়া ৪ মুসল্লি হলেন- নেত্রকোণা থানার কুমারী বাজার গ্রামের আবদুস সাত্তার (৭০), একই জেলার বুড়িঝুড়ি গ্রামের স্বল্পদুগিয়া গ্রামের এখলাস মিয়া (৬৮), ভোলা জেলার ভোল্লা গ্রামের শাহ আলম (৬০), জামালপুর জেলার তুলশীপুর এলাকার পাকুল্লা গ্রামের মতিউর রহমান (৬০)।

আরও পড়ুন: তুরাগ তীরে আখেরি মোনাজাত শুরু

ময়দানে আসার সময় মারা যান- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ধামাউরা গ্রামের ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চৌহদ্দীটোলা গ্রামের জামান মিয়া (৪০) ও ইজতেমায় আসার পথে বাসচাপায় নিহত পুলিশ সদস্য হাসান উজ্জামান (৩০)। বাকী ৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীতে তুরাগ তীরে প্রথম পর্বের ইজতেমা শুরু হয়। আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। আগামী ৯-১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা