সারাদেশ

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরের বাজাবাড়ি এলাকায় একটি কারখানায় লাগা আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন মুয়াজ্জিন

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন।

আরও পড়ুন : গাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেফতার ১

তিনি বলেন, শনিবার বিকেল ৪টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় আগুন লাগে। ঘটনার পরপরই কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। পর্যায়ক্রমে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপনের কাজ চলছে।

এই ফায়ার সার্ভিস কর্মকর্তা আরও জানান, কারখানার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুনে নিচ তলা ও তিন তলায় ছড়িয়ে পরে। পর্যায়ক্রমে আগুনের তীব্রতা বাড়তেই থাকে। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেগ পেতে হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা