ছবি: সংগৃহীত
সারাদেশ

শেষ হলো বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে আ‌খেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে।

আরও পড়ুন: আখেরি মোনাজাতে যাচ্ছেন মুসল্লিরা

রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় আ‌খেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৯ টা ২২ মিনিটে। কাকরাইল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা যোবায়ের মোনাজাত পরিচালনা করেন।

আ‌খেরি মোনাজাতে অংশগ্রহণ কর‌তে আজ ভোর থে‌কে দ‌লে দ‌লে ইজতেমা ময়দান অভিমুখে আসেন মুস‌ল্লিরা।

এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত থেকে মুসল্লিগণ বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, ট্রেন ও ট্রলারে করে টঙ্গীতে আসতে শুরু করেন।

ভোর থেকে ঢাকা, টঙ্গী-ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে মোনাজাতে শরিক হতে হাজার হাজার নারী-পুরুষকে পায়ে হেটে ইজতেমার মায়দানের দিকে আসতে দেখা যায়।

আরও পড়ুন: ইজতেমায় মৃত্যু বেড়ে ১৯

সরেজমিনে ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য শত শত নারী আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর অবস্থান নিতে শুরু করেছেন।

নারীদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা না থাকায় তারা বাধ্য হয়ে নিজ উদ্যোগে পর্দায় ঘেরা বিভিন্ন স্থানে বসার জায়গা করে নিয়েছেন।

ইজতেমা ময়দানের তাশকিল কামরার পাশে প্রতিবন্ধীদের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ব্যবস্থায় ২ শতাধিক প্রতিবন্ধী ইজতেমায় অংশ নিয়েছেন।

আরও পড়ুন: তুরাগ তীরে আখেরি মোনাজাত শুরু

মিল‌গেট এলাকায় গাজীপুরের কাপাসিয়া থেকে আসা মোশারফ হোসেন বলেন,‌ সকাল সাড়ে ৬ টায় মোনাজাতে অংশগ্রহ‌ণের জন্য ইজতেমার মা‌ঠের উদ্দেশ্যে রওনা দিয়েছি। গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বাসে আসছি। তারপর পায়ে হেঁটে মিল‌গেট পর্যন্ত আসতে পেরেছি।

টঙ্গী বাজার এলাকায় ম‌মিনুল হ‌ক ব‌লেন, নারায়ণগঞ্জ থে‌কে আস‌ছি মোনাজাত ধরার জন্য। ভোর ৫ টায় বাসা থে‌কে রওনা দি‌য়ে এখা‌নে এসে ব‌সে আ‌ছি। মোনাজাত শেষ ক‌রে বাসায় ফি‌রবো।

গাজীপুর মে‌ট্রোপ‌লিটন পু‌লিশের (জিএমপি) ক‌মিশনার মাহাবুব আলম জানান, গতকাল রাত ১২ টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত ও আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

এ অবস্থায় ময়মনসিংহ ও গাজীপুরগামী যানবাহনগুলোকে গাবতলী দিয়ে কোনাবাড়ী হয়ে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। এসব সড়ক হয়ে কোনো পণ্যবাহী গাড়ি বা যান চলতে দেওয়া হবে না।

জানা গেছে, এবারের ইজতেমায় ৭২টি দেশ থেকে বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে- ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মোজাম্বিক, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, কিরগিস্তান, সিঙ্গাপুর, ইতালি, জর্ডান ও যুক্তরাজ্য অন্যতম।

আগামী শুক্রবার (৯ ফেব্রুয়া‌রি) থেকে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হ‌য়ে রোববার (১১ ফেব্রুয়া‌রি) শেষ হ‌বে। এ পর্বে অংশ নেবেন মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা