ছবি: সংগৃহীত
শিক্ষা

ইবিতে মক ট্রায়াল ও মুট কোর্ট অনুশীলন 

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমন্টে বিভাগের উদ্যোগে মক ট্রায়াল ও মুট কোর্টের অনুশীলন করা হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেলে হাফ পাসের দাবিতে কর্মসূচি ঘোষণা

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক সাহিদা আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

আরও পড়ুন: আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই

বিশেষ অতিথি ছিলেন- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান, ঝিনাঈদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক আবদুল মতিন, কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী বিচারক এম এ আজহারুল ইসলাম ও গভার্মেন্ট প্লিডার এ এইচ এম আকতারুজ্জামান মাসুম। এছাড়া কুষ্টিয়া ও ঝিনাঈদহের আইনজীবী সমিতির আইনজীবীগণ ও বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিভাগটির সভাপতি সাহিদা আখতার বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ একদম নতুন একটি বিভাগ। প্রতিষ্ঠার পর করোনা মহামারির কারণে মাত্র কয়েকটা বছর সময় পেয়েছি।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

এতো প্রতিবন্ধকতার মধ্যেও এই বিভাগের প্রথম ব্যাচ থেকে আমরা একজন সহকারী জজ পেয়েছি। এছাড়া অন্যরা বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় আমাদের বিভাগকে সহযোগিতা করছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম বলেন, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ থেকে যে যোগ্য শিক্ষার্থীরা বের হচ্ছে, তার প্রমাণ গত জুডিশিয়ারি পরীক্ষায় পেয়েছি। এটা আমাদের বিশ্ববিদ্যালয়েরর জন্য একটা গর্বের বিষয়।

তিনি আরও বলেন, ছাত্র অবস্থা থেকেই শিখতে হবে, কর্মক্ষেত্রে কি কাজ করতে হবে। আমি নিজে যখন ছাত্র ছিলাম তখন থেকেই কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে শুরু করি। অনুশীলনের মাধ্যমে বাস্তব ধারণা হয়।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

এর আগে অনুষ্ঠানের ১ম পর্বে ৩০ মিনিট ধরে মক ট্রায়াল উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা। ট্রায়ালে বিচারকের দায়িত্ব ও রায় ঘোষণা করেন কুষ্টিয়া ও ঝিনাঈদহের আইনজীবী সমিতির আইনজীবীবৃন্দ।

২য় পর্বে বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী আসাদুজ্জামান নুর ৪১তম বিজিএসে সুপারিশপ্রাপ্ত হওয়ায় তাকে সবংর্ধনা প্রদান করা হয়।

আরও পড়ুন: নতুন কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভ

উল্লেখ্য, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগে ৪র্থ বর্ষের পাঠ্যসূচিতে ইন্টার্নশিপ ও মুট কোর্ট অনুশীলন নামে একটি অংশ রয়েছে।

যেখানে ইন্টার্নশিপ অংশে শিক্ষার্থীরা আইন পাঠের পর বিভিন্ন আদালতের আইনজীবীদের মাধ্যমে বাস্তবিক অভিজ্ঞতা লাভ করে এবং মুট কোর্ট অনুশীলন অংশে একটি কাল্পনিক আদালতও থাকে। যেখানে জজের আসনে বসে বিচারক এবং কাল্পনিক মামলার পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হাটলক্ষীগঞ্জে দীর্ঘদিন ধরে হয়নি সড়ক সংস্কার

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির...

বোয়ালমারীতে নদী থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী...

মুন্সীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৯ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. সেলিম ব্যাপারী (৪২)...

মুন্সীগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৯ জন

মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে...

গজারিয়াতে ডিবি পরিচয়ে অটোরিকশা চুরি, গ্রেপ্তার ৪

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরি...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা