ছবি: সংগৃহীত
রাজনীতি

নতুন কারিকুলাম বাতিলের দাবিতে বিক্ষোভ 

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতা দেওয়ার পাঁয়তারার প্রতিবাদসহ ভোটারবিহীন অবৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আব্দুল হাইয়ের এমপি পদ স্থগিত

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের আর্ট গ্যালারি দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে মাওলানা মোহাম্মদ হাফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সহ-সভাপতি মো. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক হাফেজ মো. তানভীর আহমদতাকি, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ওবায়দুর রহমান ও ছাত্র আন্দোলনের সভাপতি নুরে আলম সিদ্দিক প্রমুখ।

আরও পড়ুন: ড. ইউনূসকে হয়রানির অভিযোগ সত্য না

বক্তারা সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের শরিফ-শরিফার গল্পের উদ্ধৃতি দিয়ে বলেন, পাঠ্য পুস্তকে সমকামিতাকে প্রাধান্য দিতে এবং ট্রান্সজেন্ডার বিষয়ক যে পাঠ্য বিষয় অন্তভুক্ত করা হয়েছে তা বাতিল করতে হবে।

তারা কারিকুলামের সমালোচনা করে বলেন, বর্তমানে কারিকুলামে ডাক্তার ইন্জিনিয়ার হওয়ার জন্য যেসব পাঠ্য বিষয় চালু ছিল তা বাতিল করে ডিম ভাজা শিখার পাঠ্য বিষয় তুলে ধরা হয়েছে। এতে দেশে চিকিৎসকের সংকট সৃষ্ট হবে। তাই নতুন কারিকুলাম বাতিলের দাবি জানান তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা