ছবি: সংগৃহীত
শিক্ষা

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রামপুরা এলাকায় গাজী নাজিউর রহমান নাদিম (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সাবেক এমপি শামছুল হক আর নেই

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে রামপুরা থানার বনশ্রী ব্যাংক কলোনিতে নিজ বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত গাজী নাজিউর রহমান নাদিম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: সাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

তার মামা মো. গাজী জহির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর নাদিম বিশ্ববিদ্যালয় থেকে বাসায় আসেন। এরপর কাউকে কিছু না বলে তার রুমে যান।

পরে তাকে অনেক ডাকাডাকি করে কোনো সাড়া পাওয়ায় দরজা ভেঙে রুমে গিয়ে তাকে ফ্যানের সাথে মাফলার পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তখন আমার বোন ও ভগ্নিপতি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির আভাস

এ বিষয়ে রামপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। একজন এসআইকে ঘটনা তদন্তে ঢাকা মেডিকেলে পাঠিয়েছি।

প্রাথমিকভাবে জানা গেছে, ঐ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তিনি আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো রহস্য আছে, তা তদন্তের পর জানা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা