ছবি: সংগৃহীত
সারাদেশ

সাবেক এমপি শামছুল হক আর নেই

জেলা প্রতিনিধি: চাঁদপুর-৪ আসনের সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৫) মারা গেছেন।

আরও পড়ুন: আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎিসাধীন অবস্থায় তিনি মারা যান।

ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ও ৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে নৌকার কাছে পরাজিত হন। নির্বাচনের পর তিনি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।

আরও পড়ুন: বিশ্বের মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

চাঁদপুরের বর্ষিয়ান রাজনীতিবিদ শামছুল হক ভূঁইয়া ১৯৪৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাউনিয়া গ্রামে।

তিনি লেখাপড়া শেষে প্রকৌশলী হিসেবে কর্ম জীবন শুরু করেন। তিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন। পাশাপাশি তিনি দেশের অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু

২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ১২ বছর দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে তিনি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্বে ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার

প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার কয়েকজন বন্ধু তর...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

রাড্ডায় ভাঙচুরে ওসির অবহেলা: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর শাহ আলী এলাকায় ‘রাড্ডা’ পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা