সংগৃহীত
সারাদেশ

ছাদ থেকে পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ত্রিশালে ৩ তলার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে ২ শ্রমিক নিহত হয়েছে।

আরও পড়ুন: অস্ত্র-গুলিসহ পাওনাদার গ্রেফতার

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ত্রিশাল পৌর শহরের গোহাটা মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকরা হচ্ছেন মো. সুমন মিয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৮)।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মো. চাঁদ মিয়া এসব তথ‍্য নিশ্চিত করে তিনি বলেন, রাতে সুমন ও নূর নামে ২ শ্রমিক গোহাটা মোড়ে একটি ৩ তলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগাতে উঠে। এই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় তারা।

আরও পড়ুন: জাবিতে গৃহবধূ ধর্ষণ, আটক ৪

স্থানীয়রা সুমন ও নূর মোহাম্মদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। অপর শ্রমিক নূরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে সেও মারা যায়। এই ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন বলেও।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা