ছবি: সংগৃহীত
সারাদেশ

কবিরহাটে সড়ক পাকাকরণের দাবি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ৮০০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন: গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা চাই

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের শুল্কামদ্দি গ্রামের কাজী সফিক উল্যাহ সড়কের প্রায় ৮০০ মিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত রাস্তাটি পাকা করা হয়নি।

আরও পড়ুন: গাইবান্ধায় শিক্ষার হাট

এ সড়কে স্কুল, মাদরাসার ছাত্রছাত্রী চলাফেরায় অনেক অসুবিধা হয়। রাস্তাটি পাকা হলে শিক্ষার্থীসহ জনসাধারণের ভোগান্তি লাঘব হবে। সামান্য বৃষ্টি হলেই এ রাস্তা দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে যেতেও অসুবিধা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য কাজী সাহাব উদ্দিন মেম্বার, মো. নাছের, চাপরাশিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী পেয়ারু, মো. আফাজ উদ্দিন খোকন বিএসসি ও চাপরাশিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারেফ হোসেন বিল্পব প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা