সংগৃহীত ছবি
সারাদেশ

কুড়িগ্রামে চেয়ারম্যান পদে ভোটের তারিখ ঘোষণা

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন নির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।

আরও পড়ুন : ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঘোষিত সময় অনুযায়ী, আগামী ৯ মার্চ সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে।

আজ ২৫ জানুয়ারি থেকে শুরু করে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসার ও সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করা হবে। একইসঙ্গে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রয়ারি।

আরও পড়ুন : ইয়াবা নিয়ে বিরোধে গুলিবিদ্ধ ১

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিদ্ধান্ত মোতাবেক ইভিএম-এ ভোট গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে তিনি গত ২০ নভেম্বর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করে সরকার। দলীয় মনোনয়ন পেলেও মহাজোটের শরিক জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগির যাতাকলে পড়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করেন জাফর আলী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা